উচ্চ বেতনে চীনে নেওয়ার কথা বলে বাসায় আটকে নির্যাতন, উদ্ধার ১২ নারী
উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে চীনে নেওয়ার কথা বলে বাসায় আটকে রেখে ১২ নারীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। রাজধানীর উত্তরা ও ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।



