নুহ নবীর নৌকা বলে ধারণা করা স্থানে আরও এক ‘আবিষ্কারের’ দাবি গবেষকদের
তুরস্কের আরারাত পর্বতের কাছে দুরুপিনার গঠনে গবেষণারত একটি দল কাঠকয়লার মতো পোড়া কাঠ পেয়েছে বলে দাবি করেছে। বাইবেলে উল্লিখিত নুহের নৌকার ধ্বংসাবশেষ বলে বিশ্বাস করা হয় স্থানটিকে।

