ছয় ঘণ্টা তাণ্ডব চলানোর পর এবার যে প্রদেশে অগ্রসর হচ্ছে ‘অর্ণব’
ঘূর্ণিঝড় অর্ণব বুধবার (২৮ অক্টোবর) রাত ২টা থেকে সকাল ৮টার মধ্যে অন্ধ্র প্রদেশ ও ইয়ানামের উপকূল অতিক্রম করেছে। এ সময় এটি ‘অতি তীব্র’ ঘূর্ণিঝড় হিসেবে ছিল, যার সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার, দমকা হাওয়া ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত।



