হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
যাত্রীদের টিকিট-সংক্রান্ত সেবা সহজ করতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বুধবার (২৮ অক্টোবর) থেকে চালু হওয়া এ কাউন্টারে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সেবা পাওয়া যাবে।


