ইসরায়েলের নির্বাচনে ৯০ শতাংশ ভোট গণনা, তবু সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা
ইসরায়েলের নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষ হলেও এখনো স্পষ্ট কোনো বিজয়ী পাওয়া যায়নি। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট কিংবা বিরোধী নেতা গাদি আইজেনকটের জোট।



