অ্যান্টিবায়োটিক: নীরব মহামারির দ্বারপ্রান্তে
প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ না হলে সাধারণ সংক্রমণও একসময় প্রাণঘাতী হয়ে উঠবে।
আমাদের দেশে ফার্মেসিতে গিয়ে যে কেউ অ্যান্টিবায়োটিক কিনে ফেলতে পারেন। জ্বর-সর্দি হলেই অনেকে নিজে থেকে খেয়ে নেন। এই অভ্যাস তৈরি করছে ওষুধ-প্রতিরোধী জীবাণু।
বিভিন্ন হাসপাতালের গবেষণায় দেখা যাচ্ছে, বহু প্রচলিত অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না। ফলে চিকিৎসা দীর্ঘ ও ব্যয়বহুল হচ্ছে।
আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতাই এখানে সবচেয়ে বড় অস্ত্র। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক নয়—এই বার্তা ঘরে ঘরে পৌঁছাতে হবে।





মন্তব্য (০)