বাড়ছে উচ্চশিক্ষিত বেকার, করণীয় কী
দেশে শিক্ষিত তরুণদের বেকারত্বের উচ্চ হার নিয়ে আলোচনা নতুন নয়। প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার সনদ হাতে নিয়ে কর্মজীবনে প্রবেশের স্বপ্ন দেখেন। কিন্তু বাস্তবতার মুখোমুখি হয়ে তাঁরা বুঝতে পারেন শুধু ডিগ্রি অর্জন করলেই চাকরি মেলে না।




