জাইমা রহমানের জন্মদিনে আশুলিয়ায় ছাত্রদলের বিনামূল্যে চিকিৎসাসেবা
প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকার আশুলিয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের উদ্যোগে আশুলিয়ার নয়ারহাট পূর্ব ধনিয়া এলাকায় এ জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।



