‘সন্তানের দায়িত্ব আমরা ৫০-৫০ ভাগ করে নিয়েছি’
মা হওয়ার পর অনেকটাই বদলে গেছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার জীবন। এখন তাঁর প্রতিটি পরিকল্পনার কেন্দ্রে থাকে ছোট্ট ছেলে নীর। তবে মাতৃত্বের কারণে অভিনয়জীবনে বিরতি টানতে চান না তিনি; বরং সংসার ও সন্তান সামলে আরও ভালো চরিত্রে অভিনয় করতে চান।




