এসএসসির খাতায় শূন্যকে ৮৫ নম্বর, ১৩-কে ৮৩ বানানোর চাঞ্চল্যকর ঘটনায় মামলা
চলতি বছরের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে শূন্যকে ৮৫ এবং ১৩ নম্বরকে ৮৩ দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি তদন্তে মামলা করা হয়েছে। এ ঘটনায় জিপিএ-৫ পাওয়া এক শিক্ষার্থীর খাতা পুনর্নিরীক্ষণের পর সে ফেল করেছে।


