নতুন আইনে যাত্রা শুরু বগুড়া বিশ্ববিদ্যালয়ের
দীর্ঘ ২৫ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশের পথে বগুড়া বিশ্ববিদ্যালয়। নতুন আইন, আধুনিক শিক্ষাব্যবস্থা ও সময়োপযোগী বিষয় চালুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

