বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর পেছাল
বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) উত্তরণ আরও তিন বছর পেছাল। ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের নভেম্বর মাসে এলডিসি উত্তরণ হবে বাংলাদেশের। ফলে বাংলাদেশ প্রস্তুতির জন্য আরও তিন বছর সময় পেল।




