রফতানি ৬ শতাংশ বাড়লেও পিছিয়ে পড়ছে বেশি মূল্যের পোশাক
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি আয় ১ হাজার ৫৮ কোটি ডলারে পৌঁছেছে। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৯৯৭ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রফতানি বেড়েছে ৬ দশমিক ১০ শতাংশ বা প্রায় ৬০ কোটি ৮০ লাখ ডলার।



