ফিশারিতে বিষ প্রয়োগে ৮০ মণ গুলশা মাছ নিধনের অভিযোগ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামে একটি ফিশারিতে দুর্বৃত্তদের দেওয়া বিষে প্রায় ১২ লাখ ৩০ হাজার টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিচার ও দোষীদের শাস্তির দাবিতে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ফিশারির মালিক মাসুম খান।




