চট্টগ্রামে ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার
চট্টগ্রামে ট্রাকে তল্লাশি চালিয়ে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

