শ্রেণিকক্ষে অনৈতিক কাজ, পালালেন মাদ্রাসা পরিচালক
নেত্রকোনার বারহাট্টায় ১৪ বছর বয়সি এক কিশোরীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে একটি মাদ্রাসার মুহতামিম (পরিচালক) মাওলানা কবির আহমেদের বিরুদ্ধে। গত মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার সাহতা ইউনিয়নের বোয়ালজানা গ্রামের আতহারুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।



