নওগাঁয় ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গ পাচারের চেষ্টা, আটক ১
নওগাঁয় পাচারকালে ২৪৫ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তিসহ মোস্তফা আলী (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা শিবলিঙ্গটির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।


