‘অর্ধেক প্লেট খাবার খাওয়ার পর দেখি আমার প্লেটে সেদ্ধ টিকটিকি’
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ডাইনিংয়ের খাবারে টিকটিকি পাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ডাইনিংয়ে খাবার খাওয়ার সময় খাবারে টিকটিকি পাওয়া যায় বলে দাবি করেন আরেফিন তানভীর নামের এক শিক্ষার্থী।

