টেকনাফে অস্ত্র ও গুলিসহ আটক ১
কক্সবাজারের টেকনাফে সশস্ত্র ডাকাত দল ‘রফিক বাহিনীর’ সক্রিয় সদস্য শেখ বিজয়কে আটকের তথ্য জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি)। এ সময় তার হেফাজত থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।


