চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয়: সড়কমন্ত্রী
চালকদের আচরণ পরিবর্তনের কথা বললেই কিংবা গাড়ির ফিটনেসের কথা বললেই কারও কারও গাত্রদাহ (গায়ের জ্বালা) হয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (২৮ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে সড়ক ও জনপথ অধিদপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।




