বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
নিখোঁজ হওয়ার এক দিন পর তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


