গুলিস্তানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তার
রাজধানীর গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট-সংলগ্ন ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নিয়ম ভেঙে পুনরায় সড়ক ও ফুটপাত দখল করলে মালামাল জব্দের পাশাপাশি হকারদের গ্রেপ্তারের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।




