পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা
পাবনার আতাইকুলায় হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শ্রমিক দলের নেতা ও হাটের ইজারাদার রয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে আতাইকুলা এলাকায় এ ঘটনা ঘটে।


