অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ
ক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত যশোরের একই পরিবারের চার সদস্যের মরদেহ ১১ দিন পর নিজ গ্রামে পৌঁছেছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৭টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স যশোরের মণিরামপুরের মোহনপুর গ্রামে পৌঁছালে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।


