মামলার তারিখ পড়তে পড়তে গরু-ছাগল-হাঁস-মুরগি সব গেলো, কিন্তু বিচারই শেষ হচ্ছে না
রংপুরে নারী ও শিশু নির্যাতন দমনের তিনটি ট্রাইব্যুনালে ছয় হাজারের বেশি মামলার বিচার শেষ হচ্ছে না। পাঁচ থেকে ১৮ বছর ধরে আদালতের বারান্দায় ঘুরছেন বিচারপ্রার্থীরা। এসব মামলার মধ্যে দুই হাজারের বেশি ধর্ষণের ঘটনার।


