রামেক হাসপাতাল: পোড়া এক্স-রে মেশিন পকেট কাটছে সিন্ডিকেট
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পোর্টেবল এক্স-রে মেশিন পুড়িয়ে দেওয়া হয়েছিল আট মাস আগে। এরপর আর মেশিনটি মেরামত করা হয়নি, আসেনি নতুন মেশিনও। এ অবস্থায় বাইরে থেকে পোর্টেবল এক্স-রে মেশিন এনে রোগীদের পকেট কাটছে একটি সিন্ডিকেট।



