মামলা তুলে না নেওয়ায় বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, এলাকাছাড়া পরিবার
নেত্রকোনার মোহনগঞ্জে মামলা তুলে না নেওয়ায় এক নারীর বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।



