শুধু বর্জ্য সংগ্রহ করে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়: পরিবেশ সচিব
শুধু বর্জ্য সংগ্রহ করে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নাভিদ সাফিউল্লাহ। তিনি বলেছেন, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে উৎপাদন থেকে পুনর্ব্যবহার পর্যন্ত পুরো প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিত করতে হবে।



