গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। পরে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল (টিয়ারশেল) নিক্ষেপ করেছে।




