মুক্তিপণ নিয়েও ফেরত দেয়নি অপহরণকারীরা, নিখোঁজ মানিকগঞ্জের কলেজছাত্র রিদয়ান
পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের সফিপুরে বোনের বাসা থেকে মগবাজারের উদ্দেশে রওনা হন রিদয়ান। রাত সাড়ে ৯টার দিকে বড় ভাই শাহরিয়ার আনসারীর সঙ্গে তাঁর শেষ কথা হয়।



