যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সোনাকুড় গ্রামের দোয়ালীপাড়ায় এ ঘটনা ঘটে।



