যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও থেমে নেই ইরানের সামরিক সরঞ্জাম সংগ্রহের প্রচেষ্টা। নানা প্রতিষ্ঠানের আড়ালে চলছে আমদানি। এ কাজে ব্যবহার করা হচ্ছে বিদেশি কোম্পানি ও মধ্যস্থতাকারীদের।
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের পূর্ণাঙ্গ ভোট গণনা শেষ হয়েছে। তবে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ১২০ আসনের নেসেটে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন পায়নি।