ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে ‘দুর্বল’ করেছে: ওবামা
ইরানের বিরুদ্ধে বর্তমান প্রশাসনের সামরিক পদক্ষেপ দেশকে আগের চেয়ে ‘আরও বেশি দুর্বল’ করে তুলেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার (২৮ অক্টোবর) জর্জিয়ার আটলান্টার কাছে মরোতে ভোটারদের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।


