পশ্চিম তীরে ৩ বছরে ১০৮০ জনকে হত্যা, ইসরায়েলের ‘মানবতাবিরোধী অপরাধের’ প্রমাণ পেয়েছে জাতিসংঘ
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ ও দেশটির নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে ইসরায়েল।


