ইতালির পার্লামেন্টে সাইবার হামলা, মেলোনির ইমেইলও আক্রান্ত
ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষের কম্পিউটার সিস্টেমে সম্প্রতি সাইবার হামলা হয়েছে। এতে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ কয়েকজন আইনপ্রণেতার ইমেইল অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মঙ্গলবার (২৯ অক্টোবর) জানিয়েছে দেশটির বার্তা সংস্থা আনসা।




