প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েও অভিষেকের অপেক্ষা ফুরোচ্ছে না যুক্তরাষ্ট্রপ্রবাসী ফুটবলার রোনান সুলিভানের। শনিবার ঢাকার উদ্দেশে বিমানে ওঠার কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে চোট পাওয়ায় বাতিল হয়েছে যাত্রা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের দল থেকে একটি পরিবর্তন এনেছে নির্বাচকেরা। কনকাশনজনিত কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মুমিনুল হক।