সাগর–আলিফদের হাত ধরে এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় সোনা
প্রথম সেটে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে পরের তিন সেটেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কাজাখস্তানকে হারিয়ে সোনা জিতেছে সাগর–আলিফদের দল। ইরাকের সুলায়মানিয়ায় আজ এশিয়া কাপ আর্চারির পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ৬–২ সেট পয়েন্টে হারিয়েছেন আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ রাফি।


