খেলা

সাফ ও এসএ গেমসজয়ীদের মিলনমেলা রোববার

সাফ চ্যাম্পিয়নশিপের প্রচার-প্রচারণার অংশ হিসেবে রোববার ঢাকার জাতীয় স্টেডিয়ামে বসছে বাংলাদেশের ফুটবলের দুই সোনালি প্রজন্মের মিলনমেলা। মাঠে নামবেন ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন এবং ২০১০ সালের এসএ গেমসে স্বর্ণজয়ী বাংলাদেশ দলের সাবেক ফুটবলাররা।

সূত্র: জাগো নিউজ ২৪ — মূল খবরটি পড়ুন ↗