দিনের শুরুতেই সেঞ্চুরি, এরপরই আউট সাদমান, সঙ্গে তাওহীদ হৃদয়ও
মাত্র একটি রানের জন্য এক রাত অপেক্ষায় থাকতে হয়েছে বাংলাদেশ দলের ওপেনার সাদমান ইসলামকে। ২১৯ বল খেলে ৯৯ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন তিনি। দ্বিতীয় দিন দুই বল মোকাবেলা করেই বাকি রানটি নিয়ে নেন।



