ব্যাটিংয়ের পর এবার ফিল্ডিংয়েও বাজে বাংলাদেশ
৪০০ রানের আশা দিয়েও আজ দ্বিতীয় দিনের সকালে হতশ্রী ব্যাটিং উপহার দিয়েছে বাংলাদেশ। এমনকি স্বাগতিকেরা স্কোরবোর্ডে জমা করতে পারেনি ৩০০ রানও। বাজে ব্যাটিংয়ের পর ফিল্ডিংয়েও তালগোল পাকাচ্ছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ।



