এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনা জয়
ইরাকের সুলায়মানিয়ায় ২০২৬ এশিয়া কাপ–বিশ্ব র্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আর্চাররা। ফাইনালে কাজাখস্তানকে ২৩০–২২০ পয়েন্টে হারিয়ে সোনা নিশ্চিত করেন বন্যা আক্তার, কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাসকে নিয়ে গড়া বাংলাদেশ দল।



