৫০ মিনিট বন্ধ থাকার পর শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ
পেসার আনতে চেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ। কিন্তু আম্পায়ার আলোকস্বল্পতার কারণে পেস বোলার আনার অনুমতি দিলেন না। চেজ সদলবলে মাঠ ছেড়েই চলে গেলেন। চা পানের বিরতির পর খেলা মাঠে গড়ানোর পর এমন ঘটনা ঘটলে আম্পায়াররাও মাঠ ছাড়ার সিদ্ধান্তই নিলেন।



