কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরি, আবেদন কুমিল্লা–চাঁদপুর–ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দাদের
কুমিল্লা কর অঞ্চলের অধীন ১৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৪১। আবেদনের শেষ তারিখ ৫ নভেম্বর ২০২৬। এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ কর অঞ্চলের অধীন থাকা কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনের সুযোগ পাবেন।


