আজ ঢাকায় গাইবেন পাকিস্তানের মুর্তজা কিজিলবাশ
গত ২৫ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানি সংগীতশিল্পী মুর্তজা কিজিলবাশের কনসার্ট। শেষ মুহূর্তে প্রশাসনের অনুমতি না পাওয়ায় স্থগিত হয়ে যায় আয়োজন। শুধু ওই কনসার্ট নয়, অনুমতি না পাওয়ায় সে সময় স্থগিত হয় পাকিস্তানি শিল্পীদের নিয়ে ঢাকায় আয়োজিত আরও দুই কনসার্ট।



