সর্বশেষ প্রকাশিত

সরকারিভাবে ডাকা বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ২০২৫ । বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির কৃতজ্ঞতা প্রকাশ করেছে?

বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির কেন্দ্রীয় কমিটি এক বিবৃতিতে সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ২১ নভেম্বর ২০২৫ তারিখে রাজধানীর বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় ১ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে ১৯/১১/২০২৫ তারিখের বৈঠকের সিদ্ধান্তসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক মোঃ ইসহাক কবির। সদস্য সচিব মোঃ হুমায়ূন কবিরসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিবৃতিতে জানানো হয়, সরকারের উচ্চপর্যায়ের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে সরকারি গাড়িচালকদের বেতন-ভাতা, পদোন্নতি, চাকরি–সংক্রান্ত জটিলতা ও বিভিন্ন দাবি বাস্তবায়নের পথে অগ্রগতি হচ্ছে, যা দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাবে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ দেশে কর্মরত হাজারো সরকারি গাড়িচালকের পক্ষ থেকে সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় তারা বলেন, গাড়িচালকদের দীর্ঘদিনের দাবি পূরণে সরকারের সদিচ্ছা ও কার্যকর উদ্যোগ ভবিষ্যতে আরও প্রণোদনা সৃষ্টি করবে।

এছাড়া, বৈঠকে ৩০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে পে–কমিশনের চূড়ান্ত প্রস্তাব জমা দেওয়ার বিষয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয় এবং ১৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে পে–কমিশন গৃহীত হবে বলে আশা প্রকাশ করা হয়। বিবৃতিটি স্বাক্ষর করেন মোঃ হুমায়ূন কবির, সদস্য সচিব, বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, কেন্দ্রীয় কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hacklink Hacklink Satış бэклинки marsbahis hacklink market casibom marsbahis - marsbahis giriş