‘ইরানে হামলা হলে বিশ্ববাজারে ভয়াবহ প্রভাব পড়বে’
ইরানের ওপর ইসরাইলের উসকানিতে নতুন করে সামরিক হামলা চালানো হলে বিশ্ববাজারে ভয়াবহ প্রভাব পড়বে বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার মতে, পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাত শুরু হলে জ্বালানি সরবরাহকারী দেশগুলোর পাশাপাশি ভোক্তারাও বড় ধরনের সংকটে পড়তে পারেন।




