পঞ্চগড়ের বোদা ভূমি অফিসে ঘুষ ছাড়া মিলছে না সেবা, লেনদেনের ভিডিও ভাইরাল
পঞ্চগড়ের বোদা উপজেলা ভূমি অফিসে ঘুষ ছাড়া ভূমিসেবা মিলে না বলে অভিযোগ উঠেছে। নামজারিসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে সরকারের নির্ধারিত ফি’র বাইরে সেবাপ্রার্থীদের অতিরিক্ত হাজার হাজার টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।



