জবির বাসে সাংবাদিককে মারধরের অভিযোগ
বিশ্ববিদ্যালয়ের বাসে আসন নিয়ে বিরোধের জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী ও সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। ভুক্তভোগী সুজন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী এবং স্বাধীন ২৪ নিউজের সাংবাদিক।




