এক বিভাগেই ২৪ ঘণ্টায় ডেঙ্গু-হামে ৮ জনের মৃত্যু
খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম রোগী দুজন ও ডেঙ্গু রোগী ৬ জন রয়েছে। চলতি বছরের শুরু থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ও হাম উপসর্গে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ২৫৫ জন।




