অবৈধভাবে সার মজুত, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
কুষ্টিয়ার মিরপুরে অবৈধ সার মজুত ও বিক্রির দায়ে সাড়ে সাড়ে লাখ টাকা জরিমানা এবং ৫০ বস্তা সার জব্দ করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকালে ভ্রাম্যমাণ আদালতে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের কীটনাশক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক এবং একই এলাকার মেসার্স চৌধুরী ব্রাদার্সের প্রতিনিধি তারিকুজ্জামানকে এ জরিমানা করা হয়।




